হোম > বিশ্ব

শত্রুর ষড়যন্ত্র প্রতিহতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানি স্পিকারের

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক চাপ প্রয়োগ করে এবং দেশের মানুষকে বিভক্ত করে তেহরানকে ‘আত্মসমর্পণ’ করতে বাধ্য করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার একজন প্রধান আলোচক গালিবফ বলেন, ইরানের শত্রুরা ভেতর থেকে দেশটিকে দুর্বল করার চেষ্টা করছে। তাদের এ অপচেষ্টাকে তিনি ‘অবরোধ কৌশল এবং গণমাধ্যমের কারসাজি’ হিসেবে বর্ণনা করেছেন।

জনগণকে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটিই শত্রুর ষড়যন্ত্রকে প্রতিহত করার প্রধান উপায়।

গালিবাফ বলেন, ‘প্রতিটি বিভাজনমূলক কর্মকাণ্ডই শত্রুর পরিকল্পনার অংশ।’ তিনি আরো বলেন, ইরানের কর্মকর্তারা সবাই সর্বোচ্চ নেতার আদেশের অনুসারী। তবে বিভাজন সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

সূত্র: সিএনএন

আরএ

কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

ট্রাম্পের শেষ দুবছর কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, জানা যাবে আজ

‘যে মসজিদের পাশে বড় হয়েছি, সেখান থেকেই উচ্ছেদ হতে হয়েছে’

মহাকাশে আয়না বসিয়ে রাতেও রোদ বিক্রির পরিকল্পনা

আলাস্কার সিনেট নির্বাচনকে ‘জালিয়াতি’ বললেন ট্রাম্প

প্রতিবছর ইসরাইলকে দেওয়া ৪০০ কোটি ডলার সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

জামায়াত ও ভারতের বৈঠক নিয়ে রাশেদ খানের অভিযোগ প্রসঙ্গে যা বললেন জয়সোয়াল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কেন শত শত কোটি ডলার ঢালছেন ধনকুবের ও ব্যবসায়ীরা

যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক কেন গাধা ও হাতি