হোম > বিশ্ব

সুদানের দারফুরে বাজারে ড্রোন হামলা, নিহত শতাধিক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সুদানের দক্ষিণ দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১৩ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। সোমবার ওই হামলা চালানো হয় বলে জানায় মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শহরের একটি ব্যস্ত বাজারে হামলাটি চালানো হয়। সেখানে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদের ভিড় ছিল। হামলায় যোদ্ধাদের পাশাপাশি খাবার ও চা বিক্রেতারাও নিহত হন।

তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে ভিন্নতা রয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক প্রাথমিকভাবে ২১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, হামলার পর নিয়ালার একটি হাসপাতালে ৩৬ জনের লাশ নেওয়া হয়। তাদের মধ্যে ২১ জনের পরনে ছিল বেসামরিক পোশাক। এছাড়া জরুরি বিভাগে দেড় শতাধিক আহত ব্যক্তিকে চিকিৎসা নিতে দেখেছে সংস্থাটির কর্মীরা।

এমএসএফ হামলার নিন্দা জানিয়ে বলেছে, বাজার, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।

সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান যুদ্ধে দেশটিতে ব্যাপক বাস্তুচ্যুতি, খাদ্যসংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটিতে বেসামরিক মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে ড্রোন হামলা।

সূত্র: আলজাজিরা

আরএ

মুসলিম-বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ইসরাইলের নির্বাচন: পরিবর্তন ও ফিলিস্তিনিবিরোধী মনোভাবের লড়াই

ইসরাইল কে শাসন করছে, তা নিয়ে মাথাব্যথা নেই হিজবুল্লাহর

এল-সাইদকে ‘সন্ত্রাসী’ তকমা দেওয়ার অভিযোগ গণমাধ্যমের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট করলেন খামেনি

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন, নাসিরউদ্দিন শাহ বললেন, ‘আমি দিমাগি নকশাল’

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

ভিন্নমত হলেই মুনাফিক বলার সমালোচনা আনোয়ার ইব্রাহিমের

নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের নিন্দা রাশিদা তালিবের

পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি