হোম > বিশ্ব

অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প, স্বাস্থ্য নিয়ে প্রশ্ন

আতিকুর রহমান নগরী

ছবি: সিএনএন

হোয়াইট হাউজে ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ করে রাখা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তার কর্মক্ষমতা ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। গত বৃহস্পতিবার ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত কিছু ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার চোখ বন্ধ করে ছিলেন। খবর সিএএনের।

ভিডিও ফুটেজে দেখা যায়, কখনো ট্রাম্পের চোখ বন্ধ, আবার কখনো তিনি চোখ খোলা রাখতে লড়াই করছেন। মাঝে মাঝে তিনি হাত দিয়ে চোখও ঘষছেন।

এই ছবি ও ভিডিওগুলো তীব্র সমালোচনার জন্ম দেয়। সমালোচকরা তার কর্মক্ষমতা ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় ট্রাম্পের ছবি প্রকাশ করে ব্যঙ্গাত্মকভাবে লিখেছে, ‘ডোজি ডন ফিরে এসেছে।’

তবে হোয়াইট হাউজের মুখপাত্র টেইলর রজার্স জানিয়েছেন, ট্রাম্প ঘুমিয়ে পড়েননি, বরং তিনি পুরো অনুষ্ঠানজুড়ে বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন।

৭৯ বছর বয়সী ট্রাম্প সম্প্রতি তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষায় এমআরআই করিয়েছেন বলে জানান, যদিও এর কারণ ব্যাখ্যা করেননি ট্রাম্প। এর আগে ডাক্তাররা তার পায়ে শিরার সমস্যা শনাক্ত করেন।

তবে ট্রাম্পের সহযোগী ও মন্ত্রিপরিষদের কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট এখনো নিয়মিতভাবে দীর্ঘ সময় কাজ করেন এবং যে কোনো সময়ে ফোন ও নির্দেশ দেন।

আরএ

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন