হোম > বিশ্ব

ইরান যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে: মামদানি

আমার দেশ অনলাইন

জোহরান মামদানি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরান যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। পোস্টে বিদেশে থাকা যুক্তরাষ্ট্রের বেসামরিক নাগরিক ও দেশের শ্রমজীবী ​​পরিবারগুলোর ওপর এর ভয়াবহ প্রভাবের কথা তুলে ধরেন তিনি।

পোস্টে মামদানি লেখেন, ‘আজ থেকে তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার জন্য কেউ ভোট দেয়নি। এর মূল্য দিতে হয়েছে এমন মানুষদের, যাদের এ বিষয়ে কোনো মতামত দেওয়ার সুযোগই ছিল না।’

তিনি বলেন, ‘হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ১৩ জন মার্কিন সেনাসদস্য আর কখনো তাদের পরিবারের কাছে ফিরতে পারবেন না।’

মামদানি আরো বলেন, ‘দেশজুড়ে জ্বালাানি ও মুদি পণ্যের দাম বাড়ছে, কংগ্রেসের একটিও ভোট ছাড়াই শুরু হওয়া এই সংঘাতের কারণে বাজেট চাপের মুখে পড়েছে।’

সূত্র: আলজাজিরা

আরএ

বন্যায় ভেসে আসা লাশ সংরক্ষণ ও শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব