হোম > বিশ্ব

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলা, বিদ্যুৎহীন লাখো মানুষ

আমার দেশ অনলাইন

ছবি: আরব নিউজ

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এরফলে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ। খবর আরবি নিউজের।

শনিবার ইউক্রেনের গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানান, ‘রাশিয়া ইউক্রেনীয় বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে আবারো বড় ধরনের আক্রমণ চালিয়েছে। একারণে বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়।’

তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলেই পুনরুদ্ধারের কাজ শুরু হবে।

আবুধাবিতে জানুয়ারী থেকে মার্কিন-মধ্যস্থতায় দু’দফা আলোচনা করেছে ইউক্রেন এবং রাশিয়া। বৈঠকে কিয়েভ ও মস্কো বন্দি বিনিময়ে সম্মত হয়। তবে আলোচনার মূল বিষয় ইউক্রেনীয় ভূখণ্ডের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

শুক্রবার রাশিয়ার রাজধানীতে একজন শীর্ষ সামরিক গোয়েন্দা জেনারেল গুলিবিদ্ধ হন। এরজন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে মস্কো। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।

আরএ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত