হোম > বিশ্ব

নাইজারে বন্যায় ৪৭ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

নাইজারে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৭০ জন। বাস্তুচ্যুত হয়েছে ৫৬ হাজারের বেশি মানুষ। বন্যায় ৩৩৯টি পাড়া ও গ্রামের সাত হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বার্তা সংস্থার আনাদোলুর।

জেনারেল ডিরেক্টরেট অব সিভিল প্রটেকশন এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় বাড়ি ধসে কমপক্ষে ৩০ জন মারা গেছেন। আর পানিতে ডুবে মারা গেছেন ১৭ জন। এছাড়াও বন্যায় ৭০ জন আহত হয়েছেন। গবাদি পশু মারা গেছে ২৫৭টি।

বন্যা প্রতিরোধের দায়িত্বে থাকা জাতীয় কমিটি জানিয়েছে, তারা তিন হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছে।

কর্তৃপক্ষের জানায়, নাইজার সরকার দেশজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সাহায্য করতে ২১ দশমিক ৩ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।

বিশ্বব্যাপী সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি হলো বন্যা। জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়েছে আফ্রিকায়। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরণ বদলে গেছে।

২০২৪ সালে, ভারী বৃষ্টিপাত দেশের আটটি অঞ্চল প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১৫ লাখ মানুষ।

আরএ

পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার

নাইজারে সশস্ত্র হামলায় ন্যাশনাল গার্ডের ১৩ সদস্য নিহত

গাজায় সংহতি কেন গণহত্যা বন্ধ করতে পারেনি

ইরানে জয় প্রায় হাতের মুঠোয়, তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান

সাইবার হামলার শিকার বার্তা সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

ব্রিটেনে অভিবাসী কমেছে ৯২ শতাংশ, ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট

তেল বিক্রির অর্থ দিয়ে ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে তুরস্ক-ইরাক

স্পেনে উত্থান হচ্ছে কট্টর ডানপন্থিদের