হোম > বিশ্ব

লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর সম্মুখ লড়াই

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় সীমান্ত ও দেশের অভ্যন্তরে ৮২টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। মূলত সেই সব এলাকায় অভিযান চালানো হচ্ছে, যেখানে ইসরাইলিরা অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

ইসরাইলিরা লেবাননের খিয়াম শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে। শহরের নিয়ন্ত্রণ নিতে আসা ইসরাইলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা দুটি ইসরাইলি ট্যাংক ধ্বংস করেছে। এখানে গত সপ্তাহ থেকে তীব্র লড়াই করছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী ও ইসরাইলি বাহিনী।

লেবাননের কানতারা শহরেও ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সম্মুখ লড়াই চলছে। স্থলযুদ্ধ হচ্ছে মিনিয়ারা শহরেও।

এছাড়া, লেবাননের রাজধানী বৈরুতের আকাশে নিচ দিয়ে উড়ে যাওয়া একটি ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ।

সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান