হোম > বিশ্ব

ইরানে ট্রাম্পের যুদ্ধে বিজয়ী রাশিয়া: কমলা হ্যারিস

আমার দেশ অনলাইন

ছিবি: সিএনএন

ইরান যুদ্ধ শুরু করায় ট্রাম্প প্রশাসনের ব্যাপক সমালোচনা করেছেন সাবেক মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, ইরান যুদ্ধে সবচেয়ে বড় জয় লাভ করেছে রাশিয়া। লাস ভেগাসে ডেমোক্র্যাটদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ এই যুদ্ধ চায় না, কংগ্রেসও হামলার অনুমোদন দেয়নি।

তিনি বলেন, ‘জানতে চান ইরানের সঙ্গে যুদ্ধে সবচেয়ে বড় জয় কার হয়েছে? রাশিয়া। তেলের সমস্যার কারণে তিনি কী করেছেন? তিনি রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। আপনি কি জানেন এর মানে কী? তারা (রাশিয়া) তেল বিক্রি করে অর্থ উপার্জন করছে। যুদ্ধ শুরু না হলে তারা তেল বিক্রি করতে পারত না।’

সাবেক এই ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি তাকে (ট্রাম্প) নির্বোধ বলে উড়িয়ে দেব না। তিনি বিপজ্জনক।’

সূত্র: সিএনএন

আরএ

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

সৌদিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের আবার সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, হতাহত ১১৮

ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ব্যালট বাতিলের চেষ্টা ট্রাম্প প্রশাসনের, সুপ্রিম কোর্টে খারিজ

যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করল ইরান

ট্রাম্পের ক্ষমতা কমলে কি লাভবান হবে এশিয়া

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ভাগ্যপরীক্ষায় ট্রাম্প

শেষ মুহূর্তের মধ্যবর্তী নির্বাচনি প্রচারে যা বললেন ট্রাম্প

শেষ মুহূর্তেও জরিপে ডেমোক্র্যাটদের জনসমর্থন ঊর্ধ্বমুখী, আজ ভোট

ইরানে নতুন হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজে ছড়িয়েছে আতঙ্ক