হোম > বিশ্ব

‘গ্রিনল্যান্ডে সামরিক দখল হলে পরিস্থিতি হবে বিপর্যয়কর’

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আমার দেশ।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যকে ‘আলোচনার কৌশল” হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে কোনো ধরনের সম্ভাব্য সামরিক দখল পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ করে তুলবে। শুক্রবার ফিনল্যান্ডের পাবলিক ব্রডকাস্টার ইলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অর্পো বলেন, গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনের বক্তব্য বাস্তব পদক্ষেপের ইঙ্গিত নয়, বরং কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল হতে পারে। তিনি বলেন, ‘এটি একটি বিপর্যয়কর পরিস্থিতি হবে, যদি কোনো ন্যাটো দেশ অন্য একটি ন্যাটো দেশের ভূখণ্ডে সামরিকভাবে হস্তক্ষেপ করে।’

ন্যাটো যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘মূল্যবান জোট’ উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন গ্রিনল্যান্ড দখলের মতো চরম পথে যাবে বলে তিনি বিশ্বাস করেন না। একই সঙ্গে তিনি স্বীকার করেন, ফিনল্যান্ডের নিরাপত্তা ও প্রতিরক্ষা অনেকাংশেই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।

তবে অর্পো জোর দিয়ে বলেন, ফিনল্যান্ড বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা, জাতিসংঘের ভূমিকা ও আন্তর্জাতিক আইনকে সমর্থন করে। তার মতে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ডবাসী ও ডেনিশ জনগণের হাতেই থাকা উচিত।

উল্লেখ্য, ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড অধিগ্রহণে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর