হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মিত্রদের জাহাজও হরমুজ দিয়ে পার হতে দেবে না ইরান

বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজ ছাড়াও তাদের মিত্রদের জাহাজও হরমুজ প্রণালী দিয়ে পার হতে পারবে না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, আজ তিনটি ভিন্ন দেশের জাহাজ হরমুজ পার হতে চেয়েছিল। কিন্তু তাদের সতর্কতার পর এসব জাহাজ আবার ফিরে গেছে।

বিপ্লবী গার্ড বলেছে, শত্রু ও তাদের মিত্রদের কোনো জাহাজ যদি নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ভিন্ন দেশের তিনটি মালবাহী জাহাজ নির্দিষ্ট পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ সেনাদের কড়া বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়। হরমুজ প্রণালী এখন পুরোপুরি বন্ধ। এর ভেতর দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বন্ধু রাষ্ট্র বা যারা তাদের সমর্থন দেয়, তাদের কোনো বন্দরেই কোনো জাহাজ আসা-যাওয়া করতে পারবে না। তাদের জাহাজের যে কোনো গন্তব্য বা যেকোনো পথ ব্যবহার করাই এখন নিষিদ্ধ।

সূত্র: বিবিসি

নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত

ককেশাসে তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

ইসরাইলে ‘৭ অক্টোবর’ এর চেয়েও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

কিয়েভের বিমানবন্দরগুলো চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

জার্মানির বিমানবন্দরে ড্রোন হামলার অভিযোগ নাকচ রাশিয়ার

যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলল চীন, উদ্বেগে ভারত

পশ্চিম তীরে অনুমোদনবিহীন বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১১

ইসরাইলি চিকিৎসকদের দেশ ছাড়ার হিড়িক

ট্রাম্পের ম্যাপে নিউ মেক্সিকো হয়ে গেল ‘নিউ আমেরিকা’