হোম > বিশ্ব

কোন কোন দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চীন ও ইরাকের ব্যাংক হিসাব থেকে শুরু করে কাতার ও দক্ষিণ কোরিয়ায় থাকা সংরক্ষিত তহবিল পর্যন্ত, বিদেশে ইরানের কয়েক হাজার কোটি ডলার অর্থ আটকে আছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় তেহরানের অন্যতম প্রধান দাবি হিসেবে সামনে আসে এই অর্থ ছাড়ের বিষয়টি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি ও বছরের পর বছর ধরে বিচ্ছিন্ন থাকার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে ইরান। এই প্রচেষ্টার অংশ হিসেবে ইরানি কর্মকর্তারা বিদেশে থাকা কমপক্ষে ২৪ বিলিয়ন ডলারের সম্পদ পর্যায়ক্রমে ছাড়ানোর চেষ্টা করছেন।

তেহরান দাবি করছে, তাদের ১০০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিদেশে আটকে আছে। যদিও বাইরে থাকা এই অর্থের হিসাব ভিন্নও হতে পারে।

সবচেয়ে বেশি আটকে আছে চীনে

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরানের জব্দকৃত সম্পদের সবচেয়ে বড় অংশ চীনে রয়েছে। এই অর্থের পরিমাণ ২০ বিলিয়ন থেকে ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই অর্থের একটি বড় অংশ জমা হয়েছে বছরের পর বছর ধরে চীনে তেল বিক্রি থেকে।

যেহেতু বেশির ভাগ আন্তর্জাতিক জ্বালানি লেনদেন বিশ্বব্যাপী ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে, ফলে ইরানের তেল রপ্তানির অনেক অর্থই নিষেধাজ্ঞার কারণে তেহরানের হাতে আসেনি। জানা গেছে, কিছু তহবিল চীনা পণ্য ও যন্ত্রপাতি কেনার জন্য ব্যবহার করা হয়েছে, তবে একটি বিশাল অঙ্কের অর্থ এখনো আটকে রয়েছে।

ইরাক, ভারত ও দক্ষিণ কোরিয়া

ইরানের বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস কেনার সঙ্গে যুক্ত ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার ইরাকের কাছে রয়েছে বলে ধারণা করা হয়। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাগদাদ সেই অর্থের একটি বড় অংশ অবাধে তেহরানে পাঠাতে পারছে না। ভারত ও দক্ষিণ কোরিয়ার প্রত্যেকের কাছে প্রায় ৭ বিলিয়ন ডলার করে রয়েছে। ২০১৮ সালে ওয়াশিংটন পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করার আগে, এ দুটি দেশই ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা ছিল।

সূত্র: গালফ নিউজ

আরএ

বিশ্বভ্রমণে বেরিয়ে মুসলিম হলেন চীনা দম্পতি, তুর্কি পরিবারের আতিথেয়তায় মুগ্ধ

ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে জার্মানির অস্ত্র কারখানা অবরোধ

গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির আরো অবনতি হচ্ছে: ইইউ’র কমিশনার

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি মালয়েশিয়ার, ফিলিস্তিনিদের অনাহারে রাখার নিন্দা

যুদ্ধের পরিবেশগত ক্ষতির দায় কে নেবে, প্রশ্ন উঠছে কপ-৩১ সম্মেলনে

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পরিবেশ তৈরির আহ্বান জাতিসংঘের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইরানের যুদ্ধ বন্ধের প্রস্তাবে ১০ দেশের সমর্থন

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের