হোম > বিশ্ব

চলতি বছরেই সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি-ইসরাইল: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষ দিকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

টাইম ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, এই বছরের শেষ নাগাদ সৌদি আরব আব্রাহাম চুক্তি যোগ দেবে।

সাক্ষাৎকারে সৌদি-ইসরায়েল স্বাভাবিকীকরণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা এর খুব কাছাকাছি। আমার মনে হয় সৌদি আরব এর পথ দেখাবে।’

ট্রাম্প বলেন, ‘তাদের গাজা এবং ইরান নিয়ে সমস্যা ছিল। এখন তাদের এই দুটি সমস্যা আর নেই।’

সৌদি আরব এই বছরের মধ্যে চুক্তিতে যোগ দেবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যা, তারা তা করবে।’

কোনো এক সময়ে গাজা উপত্যকা পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনিদের নেতা মনে করেন না বলেও জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘তাদের এখন কোনো নেতা নেই, অন্তত একজন দৃশ্যমান নেতা, তারা আসলে তা চায়ও না, কারণ তাদের নেতাদের প্রত্যেককেই গুলি করে হত্যা করা হয়েছে।’ বলেন, তিনি সবসময় মাহমুদ আব্বাসকে ‘যুক্তিসঙ্গত বলে মনে করেছেন, কিন্তু তিনি সম্ভবত তা নন।’

আরএ

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু