হোম > বিশ্ব

দ্বিতীয় দফায় গড়াল চিলির প্রেসিডেন্ট নির্বাচন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

কোন প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় চিলিতে দ্বিতীয় দফায় গড়ালো প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসে। দ্বিতীয় দফায় ভোট হবে একজন কমিউনিস্ট পার্টি এবং একজন অতি-ডানপন্থী প্রার্থীর মধ্যে। খবর সিএনএনের।

রোববার প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়। প্রথম দফা ভোটে বামপন্থী জোটের প্রার্থী জেনেট জারা পেয়েছেন ২৬ দশমিক ৭১ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর-ডানপন্থী রক্ষণশীল নেতা হোসে অ্যান্তোনিও কাস্ত পেয়েছেন ২৪ দশমিক ১২ শতাংশ ভোট। দ্বিতীয় দফা ভোটে মুখোমুখি হবেন তারা।

কাস্ত অভিবাসীদের ঠেকাতে চিলি-বলিভিয়া সীমান্তে প্রাচীর ও পরিখা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

আর জারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আরো বেশি পুলিশ নিয়োগ, অপরাধ মোকাবেলায় ব্যাংকিং খাতে গোপনীয়তা তুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো