হোম > বিশ্ব

ভয়াবহ তুষারঝড়ে অস্ট্রিয়ায় নিহত ৫

আমার দেশ অনলাইন

অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারঝড়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। দেখা দিয়েছে বিদ্যুদ্বিভ্রাট। ব্যাহত হচ্ছে যান চলাচল। কর্মকর্তা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় শহর লিন্জে মারা গেছেন একজন। এছাড়া টাইরল অঞ্চলে তুষারধসে চারজন স্কিয়ার নিহত হয়েছেন।

এদের মধ্যে সেন্ট অ্যান্টন স্কি রিসোর্টের কাছে তুষারধসে তিনজন মারা গেছেন। আর নুডার্সে তুষার চাপায় একজন নিহত এবং আরো একজন আহত হন।

এই শীত মৌসুমে অস্ট্রিয়ায় তুষারধসে মৃত ২১ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার থেকে দেশটিতে ১৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। এর ফলে দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়া, বিশেষ করে গ্রাজ শহরের আশপাশের অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

তুষারপাতের কারণে শুক্রবার সকালে ভিয়েনা বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল। ওই দিন বিকেলের পরিষেবাও ব্যাহত হয়।

জাতীয় অটোমোবাইল অ্যাসোসিয়েশন ওএএমটিসি জানিয়েছে, ভিয়েনার আশপাশের প্রধান মহাসড়কগুলোর মধ্যে এটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।

বিদ্যুৎ কোম্পানিগুলো দক্ষিণ ও পূর্বের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুদ্বিভ্রাটের খবর দিয়েছে, যার মধ্যে স্টাইরিয়াও রয়েছে। সেখানে ৩০ হাজার বাড়ি বিদ্যুদ্বিভ্রাটের শিকার হয়।

সূত্র: বিএসএস

আরএ

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ভারতে মোদিবিরোধী দলগুলো এক ছাতার নিচে, নতুন রাজনৈতিক চাপে সরকার

মোসাদের সহায়তায় দেশ ছাড়েন ব্রাজিলের পরাজিত প্রার্থী

ইথিওপিয়ার সামরিক ঘাঁটি থেকে আরএসএফকে অস্ত্র সরবরাহের অভিযোগ সুদানের

‘গাজার শিশুরাও আমাদের সন্তান’— লন্ডনে কনসার্টে মার্কিন র‍্যাপার ম্যাকলমোর

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

প্রস্তাবিত বাড়িভাড়া আইন বাতিলের দাবিতে পর্তুগালে ব্যাপক বিক্ষোভ

আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের—প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের