হোম > বিশ্ব

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফের বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার পুতিনের সাথে ফোনালাপের পর তিনি জানান, শিগগিরই তারা হাঙ্গেরিতে বৈঠকে বসবেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে এবং হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনায় বসতে সম্মত হয়েছেন তারা।

তিনি আরো জানান, ওয়াশিংটন এবং মস্কোর প্রতিনিধিদল আগামী সপ্তাহে দেখা করবে।

ট্রাম্প হাঙ্গেরিতে পুতিনের সাথে তার বৈঠকের তারিখ নিশ্চিত করেননি।

ক্রেমলিনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, ‘আলোচনা অত্যন্ত স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য হয়েছে। অবিলম্বে বৈঠক আয়োজনে কাজ শুরু হবে।’

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন যে তিনি ‘দুই সপ্তাহের মধ্যে’ পুতিনের সাথে দেখা করবেন বলে আশা করছেন।

পুতিনের সাথে তার ফোনালাপের পর ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা টমাহকের মার্কিন মজুদ ‘নিঃশেষ করতে পারি না’।

এদিকে, ওয়াশিংটন সফরে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জেলেনস্কি বলেন, ‘টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা শোনা মাত্রই মস্কো সংলাপ পুনরায় শুরু করতে তাড়াহুড়ো করছে।’

আরএ

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান