হোম > বিশ্ব

শত্রুদের সাহায্য করার দায়ে ৭৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ইরানের

আমার দেশ অনলাইন

ছবি সংগৃহীত

শত্রুদের সাহায্য করার দায়ে ৭৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। সেন্ট্রাল প্রদেশের জেনারেল ও রেভল্যুশনারি প্রসিকিউটরের তথ্যমতে, তাদের বিরুদ্ধে বিদেশি শত্রুদের সঙ্গে সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে বিবেচিত কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

প্রসিকিউটর বলেন, ‘বিদেশি শত্রু নেটওয়ার্কের’ সঙ্গে কথিতভাবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরাকে ৭৫টি মামলা দায়ের করা হয়েছে। আদালতগুলো দ্রুত মামলাগুলোর নিষ্পত্তি ও সম্পদ বাজেয়াপ্ত করার জন্য পদক্ষেপ নিচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ইরানি জাতির শত্রুদের সঙ্গে সহযোগিতা করার জন্য আইনানুগ শাস্তি দেওয়া হবে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

আলোচনার উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান: আরাগচি

ফ্রান্সে ফের শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা শিক্ষার্থী সংগঠনগুলোর

লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ, শত শত গ্রেপ্তারের আশঙ্কা

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল বঙ্গসেনা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি