হোম > বিশ্ব

ট্রাম্পের শান্তি বোর্ড মূলত অকার্যকর: সাবেক ইসরাইলি কূটনীতিক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সাবেক ইসরাইলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস বলেছেন, গাজায় যুদ্ধোত্তর শাসনব্যবস্থা তাদরকির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত শান্তি বোর্ড কার্যত অকার্যকর। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বোর্ড অব পিস’ কাগজে-কলমে থাকতে পারে, কিন্তু বাস্তবে এর অস্তিত্ব নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরাইল এখনো গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি।

গাজার লোকজনকে সরিয়ে দেওয়ার উদ্যোগকে পিঙ্কাস ‘নৈতিক অধঃপতন’ হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি বলেন, এটি বাস্তবসম্মতও নয়। তার ভাষ্য অনুযায়ী, গাজায় প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন এবং মৌলিক প্রয়োজনীয় সামগ্রী ও খাদ্যের সংকটে রয়েছে।

পিঙ্কাস বলেন, ‘তাদের টিকিয়ে রাখার মতো কৃষি ব্যবস্থা নেই, কারণ সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরাইল জাতিগত নিধনের কথা বলতে পারে, কিন্তু এটি বাস্তবসম্মত নয়।’

গাজায় ইসরাইলের লক্ষ্য ‘পূর্ণ বিজয়’ হলেও তা অর্জন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ইসরাইল যদি বিজয় অর্জন করতে চায়, তাহলে তাকে পুরো গাজা উপত্যকা দখলে নিতে হবে।

তার মতে, গাজা দখল করে নেওয়ার অর্থ হলো সেখানে যা কিছু ঘটবে, তার সম্পূর্ণ দায়ও ইসরাইলের ওপর বর্তাবে।

আরএ

হামলা হলে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না সৌদি আরব

নির্বাচন সামনে রেখে বিভক্ত ইসরাইলিরা, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে

২০০ বছরে টেনেসিতে প্রথম নারীর মৃত্যুদণ্ড, দুই ইনজেকশনেও বেঁচে গেলেন তিনি

নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে রোহিঙ্গাদের গ্রাম, জমি দখলের মহোৎসবে সশস্ত্র গোষ্ঠী

ফ্লাই দুবাইয়ের ঘটনায় কি ইরান জড়িত, যা বললেন নেতানিয়াহু

ড. সিতি হাসমাহর জানাজা নিয়ে রাজনীতি না করার আহ্বান

আত্মহত্যা করতে না চাইলে হামলা বন্ধ করো, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের আরেকটি সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে সিআইএসএফের ৪ সদস্য নিহত

নামাজই ইরানের শক্তির উৎস: সর্বোচ্চ নেতা