হোম > বিশ্ব

গাজায় একদিনে আরো ৭৮ ফিলিস্তিনি নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় থামছে না ইসরাইলের বর্বর সামরিক অভিযান। গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই ত্রাণ নিতে গিয়েছিলেন। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রে হামলায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮৩৮ জনে পৌঁছেছে।

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি আশ্রয় শিবিরে ইসরাইলি হামলায় ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো অনেকে। গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরে এক বাণিজ্যিক ভবনে হামলায় নিহত হয়েছেন চারজন।

এছাড়া ইসরাইলি সেনারা উত্তর গাজা ও গাজা সিটিতেও হামলা চালিয়েছে। গাজা সিটিতে একটি ট্যাংকে রকেট হামলা হয়। এতে তিন ইসরাইলি সেনা নিহত হয় বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটিতে হামলায় কমপক্ষে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, অন্তত ৫৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

জাতিসংঘ গাজায় ত্রাণ অবরোধ তুলে নিয়ে সরবরাহ নিশ্চিতের আহ্বান জানাচ্ছে। জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে কার্যক্রম বন্ধ হওয়ার পথে অনেক হাসপাতালের। খাবারের অভাবে দুর্ভিক্ষের মুখোমুখি হাজার হাজার ফিলিস্তিনি।

আরএ

ভারত ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে এআই পরাশক্তিগুলো, বাড়ছে শঙ্কা

যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

জাতীয় প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ নিরাপদ ও বিশ্বস্ত যোগাযোগ

বিদেশি শ্রমের ওপর নির্ভরশীল মালয়েশিয়ার শ্রমবাজার

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বন্যার গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করল যে দেশ

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরীক্ষার মুখে বৈশ্বিক অর্থনীতি

ক্ষমতা কখন প্রতিষ্ঠানকেই দুর্নীতিগ্রস্ত করে