হোম > বিশ্ব

গোলান মালভূমিতে ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

দক্ষিণ লেবাননের অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলি সৈন্য ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

মঙ্গলবার একাধিক বিবৃতিতে হিজবুল্লাহ সংগঠনটি জানিয়েছে, এদিন বিকেলে তারা দক্ষিণ লেবাননের তাইবেহ শহরের ৩টি ভিন্ন এলাকায় জড়ো হওয়া ইসরাইলি সৈন্যদের ওপর রকেট ও কামানের গোলাবর্ষণ করেছে।

সংগঠনটি আরও জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় তারা অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত অবৈধ ইসরাইলি বসতি কাটজরিনে ইসরাইলি সেনাবাহিনীর অবকাঠামোকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী লিতানি নদীর দক্ষিণে একটি পূর্ণাঙ্গ স্থল আক্রমণের পরিকল্পনা করছে বলে সতর্ক করেছিলেন লেবাননের কর্মকর্তারা। মার্কিন ও ইসরাইলি কর্মকর্তারা এই এলাকাটিকে তথাকথিত ‘বৃহত্তর ইসরাইল’-এর অংশ বলে মনে করেন। সূত্র: আল জাজিরা

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল