হোম > বিশ্ব

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

এই প্রথমবারের মতো জনসমক্ষে তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক। ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনীতে এটি উন্মোচন করা হয়। এই ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে দেশটির দূরপাল্লায় আঘাত হানার সক্ষমতা আরো বাড়ল।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এই ক্ষেপণাস্ত্র তৈরি করে। ইলদিরিমহান নামের ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৬ হাজার কিলোমিটার এবং গতি ম্যাক ৯ থেকে ম্যাক ২৫ পর্যন্ত।

ইলদিরিমহান সিস্টেমে জ্বালানি হিসেবে তরল নাইট্রোজেন টেট্রোক্সাইড ব্যবহৃত হয় এবং এটি চারটি রকেট ইঞ্জিন দ্বারা চালিত। এটি তুরস্কের এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি।

২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে এটি উন্মোচন করা হয়। এই প্রদর্শনীতে তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রযুক্তি উপস্থাপন করছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

এরদোয়ানের পিস্তল নিয়ে মধুর সমস্যায় ন্যাটো নেতারা

তীব্র গরমে জার্মানিতে ৫ হাজার মানুষের মৃত্যু

সৌদি থেকে আমিরাতে বন্ধ অর্থ স্থানান্তর, নতুন তিক্ততার শঙ্কা

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নেন সাড়ে ৪ কোটি মানুষ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প

হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার উপায় খুঁজছেন ট্রাম্প

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, আতঙ্কে বিদেশিরা

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরাইলের