হোম > বিশ্ব

লেবাননে হামলার পর শান্তি আলোচনা ‘অযৌক্তিক’: ইরানের স্পিকার

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতির পরও লেবাননে একের পর এক হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, লেবাননে ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তি আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ‘কার্যকরী ভিত্তি’ এরই মধ্যে লঙ্ঘিত হয়েছে, যা পরবর্তী আলোচনাকে ‘অযৌক্তিক’ করে তুলেছে।

তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এই লঙ্ঘন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী আলোচনাকে জটিল করে তুলেছে, যা যুদ্ধবিরতির শর্তাবলি মেনে চলা নিয়ে তেহরানের উদ্বেগকেই প্রতিফলিত করে।

গালিবাফ বলেন, যুদ্ধবিরতি পরিকল্পনার তিনটি ধারা এরই মধ্যে লঙ্ঘিত হয়েছে। এগুলো হলো: লেবাননে অব্যাহত হামলা, ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার করা।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ গতকাল এক বিবৃতিতে বলেন, ইসরায়েল ইতিমধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করে যুদ্ধবিরতির বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে চুক্তির অবমাননা করছে।

গালিবাফ বলেন, ‘এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক।’

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল