হোম > বিশ্ব

গোলান মালভূমিতে ইসরাইলের দাবিকে স্বীকৃতি দিল কলম্বিয়া

আমার দেশ অনলাইন

কলম্বিয়ার নতুন কট্টর ডানপন্থি সরকার সোমবার গোলান মালভূমিতে ইসরাইলের দাবিকে স্বীকৃতি দিয়েছে। ইসরাইল ১৯৬৭ সালে সিরিয়ার কাছ থেকে এ অঞ্চল দখল করে এবং ১৯৮১ সালে একে সংযুক্ত করে নেয়।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ ছিল, যারা ইসরাইলের এই সংযুক্তিকে স্বীকৃতি দিয়েছিল।

শুক্রবার ক্ষমতায় আসা কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ স্বীকৃতি ঘোষণা করে। একই দিনে পশ্চিম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত ও বহু মানুষ আহত হয়।

এক বিবৃতিতে বলা হয়, কলম্বিয়া সরকার এ ভূখণ্ডে ইসরাইলের সার্বভৌমত্ব এবং বহিঃশত্রুর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিচ্ছে।

জাতিসংঘের মতে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড, যা ইসরাইলি সামরিক বাহিনীর দখলে রয়েছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘ভালো বন্ধু’ আখ্যা দিয়ে এ স্বীকৃতির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, কলম্বিয়ার বারাঙ্কিয়া শহরে এস্প্রিয়েলার অভিষেকের আগের দিন এ বিষয়ে দুজনের মধ্যে সমঝোতা হয়।

সার এক্স-এ পোস্ট করে বলেন, ‘ইহুদি জনগণের ঐতিহাসিক মাতৃভূমিতে টিকে থাকার জন্য প্রতিরক্ষাযোগ্য সীমান্ত অপরিহার্য।’

গত মাসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পুনরায় বলেন, গোলান মালভূমি সিরিয়ার অংশ এবং ইসরাইলি দখল ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

এস্প্রিয়েলার বামপন্থী পূর্বসূরি গুস্তাভো পেত্রো গাজায় ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এবং কলম্বিয়ায় ইসরাইলি অস্ত্র আমদানি বন্ধ করেন।

এসআর

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর