হোম > বিশ্ব

সুইডেন থেকে ৪.৩ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান কিনছে কলম্বিয়া

আতিকুর রহমান নগরী

সুইডেন থেকে যুদ্ধবিমান কিনছে কলম্বিয়া। এজন্য সুইডেনের যুদ্ধবিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুক্তিতে সম্মত হয়েছে দেশটি। এরআগে গত এপ্রিলে যুদ্ধবিমান কেনার কথা জানিয়েছিল কলম্বিয়া। খবর আল আরাবিয়ার।

গতকাল শুক্রবার একটি সামরিক ঘাঁটিতে এক অনুষ্ঠানে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানান, কলম্বিয়া ১৭টি গ্রিপেন যুদ্ধবিমান কিনবে।

ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণে কলম্বিয়া ও ল্যাটিন আমেরিকার বাকি দেশগুলো ঝুঁকিতে রয়েছে।

পেত্রো বলেন, নতুন বিমানগুলো ‘কলম্বিয়ার বিরুদ্ধে আগ্রাসন দমন করতে ব্যবহার করা হবে, তা যেখান থেকেই আসুক না কেন।’

তিনি বলেন, ‘ভূ-রাজনৈতিকভাবে অস্থিতিশীল একটি বিশ্বে’ এই ধরনের আগ্রাসন ‘যে কোনো জায়গা থেকে আসতে পারে।’

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেত্রোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। পেত্রো ট্রাম্পের কঠোর সমালোচক। ট্রাম্প তাকে ‘অবৈধ মাদক চক্রের নেতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ট্রাম্প কলম্বিয়া থেকে মার্কিন আর্থিক সহায়তা প্রত্যাহার করেছেন এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র দেশগুলোর তালিকা থেকে কলম্বিয়াকে বাদ দিয়েছেন।

মার্কিন ও ফরাসি সংস্থাগুলোও কলম্বিয়ার কাছে যুদ্ধবিমান বিক্রি করার চেষ্টা করেছে।

আরএ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির