হোম > বিশ্ব

গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মেডিকেল স্টাফও রয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদর দপ্তরের বিপরীতে একটি ভবনে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন চিকিৎসা কর্মীও রয়েছেন।

হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা হামলার পর বেইট লাহিয়া প্রজেক্ট এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আমাদের তিনজন মেডিকেল স্টাফসহ প্রায় ৫০ জন শহীদ হয়েছেন।

আবু সাফিয়া বলেন, চিকিৎসা কর্মীরা হামলার শিকার ওই ভবনে উপস্থিত ছিলেন কারণ তারা তাদের পরিবার নিয়ে সেখানে থাকতেন। তিনি নিহত কর্মীদের শনাক্ত করেছেন। যাদের একজন আহমেদ সামুর, তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ। এছাড়া হামলায় নিহত ইসরা একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফারেস নামে এক ব্যক্তিও রয়েছেন যিনি হাসপাতালের রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ।

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর