হোম > বিশ্ব

ইসরাইলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

ইসরাইলে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। খবর টাইমস অব ইসরাইলের।

স্থানীয় সময় আজ (রোববার) ভোর ৫টার দিকে মধ্য ইসরাইল, দক্ষিণ পশ্চিম তীরের কিছু বসতিসহ বিভিন্ন এলাকায় সতকর্তামূলক সাইরেন বেজে ওঠে। যার ফলে শত শত ইসরাইলি আশ্রয়কেন্দ্রে ছুটে আসে।

এর কিছুক্ষণ পরেই ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করে যে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আইডিএফ জানিয়েছে, এটি ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গত ১৮ মার্চ থেকে ইসরাইলের দিকে ছোড়া হয়েছে। ওই দিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইল নতুন করে সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরাইলে কমপক্ষে ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে হুথি।

আরএ

ইরান যুদ্ধের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ১৯০ শিশুর মৃত্যু: ইউনিসেফ

ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত করল ইন্দোনেশিয়া

আমিরাত ও কুয়েতে রাডার সিস্টেম-জ্বালানি সংরক্ষণাগার-রানওয়ে ধ্বংস

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন