হোম > বিশ্ব

দুই বছরের কন্যাশিশুকে ‘জীবন্ত দেবী’ হিসেবে বেছে নিল হিন্দু-বৌদ্ধরা

আতিকুর রহমান নগরী

নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুই বছর আট মাস বয়সী আরিয়াতারাকে নতুন ‘জীবন্ত দেবী’ বা কুমারী দেবী হিসেবে বেছে নেওয়া হয়েছে। ঐতিহ্য অনুসারে, নতুন কুমারী দেবী প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন।

নতুন কুমারী দেবীর বাবা অনন্ত শাক্য বলেন, আগে সে কেবল আমার মেয়ে ছিল, কিন্তু আজ সে একজন দেবী। জন্মের আগে থেকেই আরিয়াতারার মধ্যে কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তার স্ত্রী গর্ভাবস্থায় স্বপ্ন দেখেছিলেন, সে একজন দেবী এবং তখনই তারা বুঝতে পারেন, সে খুব বিশেষ কেউ হতে চলেছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে এখন হিন্দুদের সবচেয়ে বড় ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব চলছে। এই উৎসবেই নির্বাচন করা হয়েছে নেপালের নতুন ‘জীবন্ত দেবী’কে। কাঠমান্ডু উপত্যকার আদিবাসী ‘নেওয়ার’ সম্প্রদায়ের শাক্য গোষ্ঠী থেকে কুমারীদের নির্বাচন করা হয়। প্রধানত হিন্দুপ্রধান দেশ হলেও এই দেবীকে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মাবলম্বীরাই পূজা করেন।

সাধারণত দুই থেকে চার বছর বয়সী মেয়েদের ‘জীবন্ত দেবী’ হিসেবে নির্বাচন করা হয়। শর্ত হিসেবে তাদের অবশ্যই নিখুঁত ত্বক, চুল, চোখ ও দাঁত থাকতে হবে। পাশাপাশি অন্ধকারে ভয় না পাওয়ার মতো গুণাবলিও থাকতে হয়।

কুমারী দেবী কঠোরভাবে বিচ্ছিন্ন জীবন যাপন করে। বছরে মাত্র কয়েকবার উৎসবের জন্য তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে গত কয়েক বছরে ঐতিহ্যের অনেক পরিবর্তন হয়েছে। এখন কুমারী দেবী মন্দির প্রাসাদের ভেতরে ব্যক্তিগত শিক্ষকের কাছে পড়াশোনা করতে পারে এবং তার টেলিভিশন দেখার অনুমতিও আছে।

এর আগে ২০১৭ সালে জীবন্ত দেবী হিসেবে নির্বাচিত হয়েছিল তৃষ্ণা শাক্য, যার বর্তমান বয়স ১১ বছর। নতুন দেবী নির্বাচনের পর তৃষ্ণা পরিবার ও ভক্তদের সঙ্গে নিয়ে প্রাসাদের পেছনের দরজা দিয়ে প্রস্থান করে।

নেপালে এই কুমারী দেবী বা জীবন্ত দেবীর পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মর্যাদা। শাক্য গোষ্ঠীর পরিবারগুলো এই মর্যাদাপূর্ণ আসনে তাদের কন্যাকে নির্বাচন করার জন্য প্রতিযোগিতা করে থাকে।

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের