হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি দুই সেনা গুরুতর আহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের সামরিক বাহিনীর দুই সদস্য গুরুতর আহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এক লড়াইয়ে একজন কর্মকর্তা এবং একজন সৈনিক ‘গুরুতরভাবে আহত’ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলি বাহিনী ওই অঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে।

ইসরাইল ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরাইল। হিজবুল্লাহও লেবানন থেকে ইসরাইল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র: আল–জাজিরা।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল