হোম > বিশ্ব

ট্রাম্প-বিরোধী অবস্থান নিয়ে নোবেল দৌড়ে কার্নি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

২০২৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আন্তর্জাতিকভাবে নিজের প্রভাব বাড়িয়েছেন মার্ক কার্নি । এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে-চলতি বছরের শেষে নোবেল শান্তি পুরস্কার কিংবা টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হতে পারেন কানাডার প্রধানমন্ত্রী।

সোমবার যুক্তরাষ্ট্রের পূর্বাভাসভিত্তিক বাজার ‘কালশি’তে নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কার্নি সাময়িকভাবে শীর্ষে উঠে এসেছিলেন। ব্যবসায়ীরা তার জয়ের সম্ভাবনা ১৪ শতাংশ বলে ধারণা করেছিলেন। পরে সেই হার কমে যায়। তবে নোবেল কমিটির গোপন সংক্ষিপ্ত তালিকায় কার্নির নাম রয়েছে এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই।

ট্রাম্প প্রশাসনের ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক এবং কানাডার পাল্টা পদক্ষেপের মধ্যে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক তীব্রভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। কার্নির এই অবস্থানই তাকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এনেছে বলে কয়েকজন বিশ্লেষক মনে করেন।

এদিকে টাইম ম্যাগাজিন ২০২৬ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় কার্নিকে স্থান দিয়েছে। পূর্বাভাস বাজারগুলোতেও তিনি ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচনে সম্ভাব্য শীর্ষ প্রার্থীদের একজন। পুরস্কারটি ঘোষণা হবে ১০ ডিসেম্বর।

জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কার্নি বলেন, পুরোনো আন্তর্জাতিক ব্যবস্থা আর আগের অবস্থায় ফিরবে না। তিনি যুক্তরাষ্ট্র বা অন্য বৃহৎ শক্তির ওপর নির্ভর না করে মধ্যম শক্তির দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এরপর কানাডা ইউরোপ ও এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নেয়। ইউরোপীয় পার্লামেন্টেও কার্নি সম্প্রতি উষ্ণ অভ্যর্থনা পান। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের চাপের বিরুদ্ধে কার্নির অবস্থানই তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও পরিচিতি বাড়িয়েছে।

সূত্র: বার্তা সংস্থা এপি

আরএ

সৌদি আরবে ব্যাপক ঝড়বৃষ্টি, ধূলিঝড়ের সতর্কতা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ৩ নভেম্বর, এক মাস আগেই ভোট পড়েছে ৭ লক্ষাধিক

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৭ সন্ত্রাসী নিহত

ডিজেল রপ্তানি বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের, ইউরোপকে মজুত ছাড়ার আহ্বান

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের

ইরানি জাতির সাহস ও দৃঢ়তায় বিস্মিত বিশ্ববাসী: পুতিন

মধ্যপ্রাচ্যে আরো প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

মদিনায় হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

সিইসির বিরুদ্ধে বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে ১৬৩ ধারা জারি, বন্ধ মেট্রো স্টেশন