হোম > বিশ্ব

ইরান যুদ্ধ নিয়ে তুরস্ক-পাকিস্তানে হতে পারে বৈঠক

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। এই যুদ্ধ বন্ধের বৈঠক পাকিস্তান বা তুরস্কে হতে পারে। বুধবার রয়টার্সকে একজন ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

যদিও ইরান বরাবরই বলেছে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় যাবে না, তবে এই অজ্ঞাত সূত্রের মন্তব্য ইঙ্গিত দেয় যে তেহরান কূটনৈতিক প্রস্তাব বিবেচনা করতে পারে।

ইরানি সূত্র প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেনি। সূত্র জানিয়েছে, তুরস্কও ‘যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সাহায্য করেছে এবং বৈঠকের স্থান হিসেবে পাকিস্তান বা তুরস্কের কথা বিবেচনা করা হচ্ছে।’

এদিকে, ইসরাইলের মন্ত্রিসভার তিনজন সদস্য জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা প্রস্তাবের বিষয়ে অবহিত হয়েছে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো, সমৃদ্ধকরণ বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের জন্য অর্থায়ন বন্ধ করা।

তুরস্কের সরকার দলের জ্যেষ্ঠ কর্মকর্তা হারুন আরগামান বুধবার রয়টার্সকে জানিয়েছেন, আঙ্কারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা পৌঁছে দেওয়ার ভূমিকা পালন করছে।

তবে ইরান এখনও প্রকাশ্যে আলোচনায় আগ্রহী হয়নি।

আল জাজিরার ওসামা বিন জাভেদ জানিয়েছেন, ‘আমরা নিশ্চিত ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে যে নথি দিয়েছিল, সেটি পাকিস্তান ইরানের কাছে উপস্থাপন করেছে। এখন এর প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে।’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা