হোম > বিশ্ব

জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি’র চূড়ান্ত পর্যায়ে পাকিস্তান: শাহবাজ

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার বাহরাইনে ব্যবসায়ীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে শাহবাজ জানান, মুক্ত বাণিজ্য চুক্তিটি কার্যকর হলে জিসিসি’র দেশগুলোর সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্য হারে বাড়াবে। বিশেষত বাহরাইনের সঙ্গে বিনিয়োগ, বাজারে প্রবেশ এবং শিল্প, কৃষি, আইটি ও ফিনটেক খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করেন তিনি।

শাহবাজ শরীফ বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করে দুই দেশের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ককে অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, বাহরাইনে বসবাসরত এক লাখের বেশি পাকিস্তানি গত বছর ৪৮৪ মিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়ে দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এর আগে, বাহরাইনের অর্থমন্ত্রী সালমান বিন খলিফা আল খলিফা তার বক্তব্যে বলেছিলেন, পাকিস্তানিরা বাহরাইনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যাদের অনেকেই বর্তমানে রাজ্যটিকে তাদের দ্বিতীয় বাড়ি মনে করে।

তিনি আরো বলেন, বাহরাইন যখন ভিশন ২০৩০ এর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল আর ভিশন ২০৫০-এর ভিত্তি স্থাপন করেছিল, তখনো তারা পাকিস্তানকে তাদের ভবিষ্যতের অর্থনৈতিক অংশীদার হিসেবেই দেখেছে।

অন্যদিকে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফার বৈঠকে আর্থিক, ব্যাংকিং, বাণিজ্য ও ফিনটেক খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। বাহরাইন পাকিস্তানি ব্যাংকিং খাতের সঙ্গে তাদের ফিনটেক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ারও প্রস্তাব দেয়।
সূত্র: জিও নিউজ।

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু