যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ফার্স নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি জানিয়েছে, হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে অবস্থিত যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর হামলার প্রায় এক ঘণ্টা পর আইআরজিসির মহাকাশ বাহিনীর ইউনিটগুলো ওই হামলার উৎসস্থল হিসেবে চিহ্নিত বিমানঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে।
তবে হামলার শিকার বিমানঘাঁটিটি কোথায় অবস্থিত, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি আইআরজিসি।
সূত্র: আলজাজিরা
আরএ