হোম > বিশ্ব

ইসরাইলের হাইফায় অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইরান

আমার দেশ অনলাইন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় রাফায়েল অস্ত্রাগারে ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের ফারস নিউজ এজেন্সিকে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ইরানি বাহিনী এইলাত, ডিমোনা এবং তেল আবিবের আশেপাশের এলাকাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ ছাড়া এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি বলে অভিহিত স্থানগুলোতেও হামলা চালানো হয়েছে।

ইরান আরও জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

এর আগে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে অবস্থিত মহাকাশ স্থাপনা এবং সেখানে জ্বালানি ভরার জন্য রাখা বিমানগুলোকেও হামলা চালায় ইরান। তবে ইরানের এ দাবির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরাইল। সূত্র: আল জাজিরা

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ