হোম > বিশ্ব

বিদেশি শক্তির স্বার্থ হাসিলকারীদের সহ্য করা হবে না: খামেনি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করে বলেছেন, বিদেশি শক্তি হয়ে কাজ করা ভাড়াটে সেনা এবং জনসাধারণের জানমালের ক্ষতিসাধনকারী দাঙ্গাবাজদের সহ্য করা হবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিদেশি শক্তিগুলো ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করার চেষ্টা করছে। খবর ইরান ইন্টারন্যাশনালের

তার অভিযোগ, কোনো কোনো দাঙ্গাবাজ জানমালের ক্ষতি করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার চেষ্টা করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘তারা ট্রাম্পকে খুশি করতে চায়। তিনি যদি একটি দেশ সঠিকভাবে চালাতে জানতেন, তাহলে যুক্তরাষ্ট্রের ভেতরে সমস্যা থাকতো না।’

খামেনি বলেন, ট্রাম্পের অবশ্যই পতন হবে। কারণ ফেরাউন, নমরুদ, রেজা শাহ এবং মোহাম্মদ রেজার মতো অহংকারী ও অত্যাচারীদেরও পতন হয়েছিল।’

তিনি বলেন, অস্থিরতার মুখে ইরান পিছু হটবে না। খামেনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্টের হাত হাজারের বেশি ইরানির রক্তে রঞ্জিত।

খামেনি সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, ‘প্রিয় তরুণরা, প্রস্তুতি এবং ঐক্য বজায় রাখুন। একটি ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাজিত করতে পারে।’

গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আন্দোলনে নামেন। পরে সেই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন।

আরএ

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’