হোম > বিশ্ব

ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত করল ইন্দোনেশিয়া

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো এ কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক মনোযোগ এখন ইরান যুদ্ধের পরিণতির দিকে সরে গেছে। তিনি আরো বলেন, ইন্দোনেশিয়া উপসাগরীয় অঞ্চলে তার অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। কারণ হিসেবে তিনি বলেন, এসব দেশ চলমান আক্রমণ এবং ক্রমবর্ধমান উত্তেজনায় সরাসরি প্রভাবিত হচ্ছে।

শান্তি বোর্ডে অংশগ্রহণের কারণে দেশটির অভ্যন্তরে রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনার মুখোমুখি হয় ইন্দোনেশিয়া সরকার। তাদের যুক্তি হলো, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে নেওয়া উদ্যোগে যোগদান ফিলিস্তিনিদের সমর্থনে জাকার্তার দীর্ঘস্থায়ী অবস্থানকে দুর্বল করতে পারে।

একই প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিল এই বোর্ড থেকে অবিলম্বে দেশটির নাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের