হোম > বিশ্ব

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের কয়েকটি গ্রামে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানানো হয়েছে। সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছে পাকিস্তান। এই হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছে দেশটির তালেবান সরকার।

আফগানিস্তানের দেশটির পাকতিকা প্রদেশে চালানো বিমান হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং আফগানিস্তানের সংবাদমাধ্যম খামা প্রেস।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রাম লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব হামলা চালায় পাকিস্তান। হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। এ খবর জানিয়েছে খামা প্রেস।

পাকিস্তানের যুদ্ধবিমান এই হামলা করেছে বলে দাবি স্থানীয়দের। সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে, হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে।

বিমান হামলায় অনেক বেসামরিক মানুষ গুরুতর আহত হয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। এই হামলা ওই অঞ্চলে চলমান উত্তেজনা আরও উসকে দেবে।

এদিকে এই বিমান হামলার পর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখান থেকে বলা হয়েছে, ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষার বৈধ অধিকার রয়েছে তাদের। একইসঙ্গে এই হামলার নিন্দা করেছে তারা।

পাকিস্তানের কর্মকর্তারা এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে দেশটির সামরিক সূত্রে ইঙ্গিত মিলেছে, তালেবানদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এই হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন পাকিস্তান ও আফগানিস্তানের উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে। পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানভিত্তিক তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) কয়েক মাস যাবৎ পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। আর এসব জঙ্গিকে আশ্রয় দেওয়ার বিষয়ে আফগান তালেবানকে অভিযুক্ত করে আসছে পাকিস্তান।

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব