হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ৩৮

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসে কমপক্ষে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯৯ জন। নিখোঁজ রয়েছে ৩৮ জন। স্কুলের শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। খবর বিবিসির।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান মোহাম্মদ সায়াফি জানান, ভবন ধসে ১০২ জন হতাহত হয়েছেন, যার মধ্যে ৯৯ জন বেঁচে গেছেন, মারা গেছেন তিনজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৩৮ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মোহাম্মদ সায়াফি জানান, আহত ৭৭ জনকে চিকিৎসার জন্য বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পূর্ব জাভার সিদোয়ারজোতে অবস্থিত আল-খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ভবনটি স্থানীয় সময় সোমবার বিকাল ৩টার দিকে ধসে পড়ে। সেসময় শিক্ষার্থীরা যোহরের নামাজের জন্য জড়ো হয়েছিল। মেয়ে শিক্ষার্থীরা ভবনের অন্য অংশে নামাজ পড়ছিল এবং তারা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয়।

কয়েক উদ্ধারকারীরা গতরাতভর জীবিতদের সন্ধান করছেন। তবে আজ (মঙ্গলবার) উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে যে ভবনটি আরো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে কান্না এবং চিৎকার শোনা যাচ্ছে। অন্যদিকে উদ্বিগ্ন আত্মীয়স্বজনরা তাদের প্রিয়জনদের অপেক্ষায় স্কুলে তাঁবু খাটিয়ে অপেক্ষা করছেন।

ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, দুই তলা ভবনটির ভিত দুর্বল ছিল। অতিরিক্ত দুটি তলা নির্মাণের ওজন বহন করতে পারেনি।

আরএ

যুদ্ধ থেকে পালাতে ইসরাইলিদের রুট মিসরের তাবা বিমানবন্দর

সাবেক র‍্যাপার বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন

সামরিক সহযোগিতা জোরদারে কুয়েত–সৌদি আলোচনা

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব

মার্কিন-ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা

দুবাই এয়ারপোর্টে আংশিক বিমান চলাচল শুরু

মার্কিন হামলাতেই তেহরানে স্কুলছাত্রীরা নিহত হয়: সিএনএন

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট