হোম > বিশ্ব

সংসদ ভাঙার ব্যাপারে যা জানালেন জাপানের প্রধানমন্ত্রী

আতিকুর রহমান নগরী

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) সম্মেলন শেষে দেশে ফিরে সংসদ ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

শনিবার জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এ তথ্য জানান তিনি।

দক্ষিণ কোরিয়ায় এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, তার প্রধান অগ্রাধিকার হলো জাপানের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা, বিশেষ করে অর্থনৈতিক পদক্ষেপগুলো।

সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না — সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাকাইচি বলেন, “এই মুহূর্তে সে বিষয়ে ভাবার সময় আমার নেই।”

উল্লেখ্য, তাকাইচি গত মাসে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তিনি শিগেরু ইশিবা-এর স্থলাভিষিক্ত হন, যিনি পরপর নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভেতর থেকে বাড়তে থাকা সমালোচনার মুখে পদত্যাগ করেছিলেন।

সপ্তাহের শুরুর দিকে তাকাইচি জাপানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আতিথ্য দেন এবং এরপর মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান (ASEAN) সম্মেলনে যোগ দেন।

গত বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়ায় পৌঁছান এপেক সম্মেলনে অংশ নিতে—এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম দক্ষিণ কোরিয়া সফর। সেখানে তিনি অনুষ্ঠানের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে বৈঠক করেন।

(সুত্রঃ আনাদোলু)

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক