হোম > বিশ্ব

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ইসরাইলের বিভিন্ন শহর ও উপসাগরীয় এলাকায় মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। ইরানের সামরিক বাহিনী চলমান যুদ্ধের ২৬তম দিনে তাদের অভিযানের তালিকা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, তারা ইসরাইলের স্যাটেলাইট স্টেশন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম ও আরিফজান ঘাঁটিতে হামলা চালিয়েছে।

তারা দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ইসরাইলের হাইফা ও ডিমোনা শহরসহ ৭০টিরও বেশি স্থানে আঘাত হেনেছে। পাশাপাশি চাবাহারে একটি মার্কিন এফ-১৮ বিমানও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ইরাকের এরবিলে থাকা মার্কিন বাহিনী হামলার শিকার হয়েছে এবং একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরিটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

তবে সেন্টকম ইরানের এই দাবির জবাবে বলেছে, তাদের কোনো যুদ্ধবিমানই হামলার শিকার হয়নি।

সূত্র: আল জাজিরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স