হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে

আতিকুর রহমান নগরী

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আজ বৃহস্পতিবার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। আগ্ন্যুৎপাতে কয়েকটি বাড়ি এবং একটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, আর পাহাড়ের ঢাল থেকে প্রায় ১৯০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বুধবার বিকেলে পূর্ব জাভার সেমেরু পর্বতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে ছাই ও গ্যাস প্রায় ১৩ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং কর্তৃপক্ষ সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, আজ বৃহস্পতিবার আগ্নেয়গিরির কার্যক্রম কিছুটা শান্ত হলেও তা এখনও ওঠানামা করছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সুলতান সিয়াফাত বলেন, প্রায় ৯০০ মানুষ স্কুল, মসজিদ ও গ্রামে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে এবং রাতে তারা আতঙ্কিত ছিল।

স্থানীয় বাসিন্দা ফাইজ রামাধানি বলেন, অগ্ন্যুৎপাতটি ছিল “খুবই ভয়াবহ”। তিনি উল্লেখ করেছেন, বিকেল চারটায় চারপাশ যেন মধ্যরাতের মতো অন্ধকার হয়ে গিয়েছিল। আগ্নেয়গিরির কাছাকাছি কিছু বাড়ি আংশিকভাবে ছাই এবং পাথরের টুকরোয় চাপা পড়েছে।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির