হোম > বিশ্ব

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

আতিকুর রহমান নগরী

জাতিসংঘে অনুষ্ঠিত ‘টু-স্টেট সলিউশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, ২০২৪ সালের অক্টোবরের পর থেকে এটি দু’দেশের মধ্যে চতুর্থ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি দীর্ঘদিনের টানাপোড়েনের পর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নতুন গতি পাচ্ছে বলে ইঙ্গিত দেয়।

পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা করেন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তারা যোগাযোগ ও জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর বিষয়েও সম্মত হন এবং শিগগিরই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফর আয়োজনের পরিকল্পনার কথা জানান।

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার