হোম > বিশ্ব

বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

প্যারিসভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্রতি বছর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক প্রকাশ করে আরএসএফ। এতে ১৮০টি দেশে সাংবাদিক এবং গণমাধ্যমগুলো কতটা স্বাধীনতা ভোগ করছে তা তুলে ধরা হয়।

পাঁচ-স্তরবিশিষ্ট এই সূচকে ‘খুব গুরুতর’ থেকে ‘ভালো’ পর্যন্ত বিভিন্ন মানদণ্ডে দেশগুলোর সংবাদপত্রের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন করা হয়।

আরএসএফ জানিয়েছে, ২০০২ সালে সূচক তৈরি শুরু করার পর থেকে এই প্রথম বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে ‘কঠিন’ বা ‘অত্যন্ত গুরুতর’ পরিস্থিতির মধ্যে পড়েছে। মাত্র সাতটি দেশ ‘ভাল’ সংবাদপত্রের স্বাধীনতার তালিকায় স্থান পেয়েছে, যার মধ্যে নরওয়ে, নেদারল্যান্ডস এবং এস্তোনিয়া শীর্ষ তিনে রয়েছে।

ফ্রান্স ‘সন্তোষজনক’ স্কোর নিয়ে ২৫তম স্থানে রয়েছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ‘সমস্যাজনক’ স্কোর নিয়ে রয়েছে ৬৪তম স্থানে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে সাত ধাপ নিচে নেমেছে।

লাতিন আমেরিকায়, আর্জেন্টিনা ৯৮ আর এবং এল সালভাদরের অবস্থান ১৪৩তম।

সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা এনজিওটি বলছে, পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্য সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দুটি অঞ্চল। তালিকায় রাশিয়া ১৭২তম ও ইরান ১৭৭তম অবস্থানে রয়েছে।

সংস্থাটি আরো জানায়, যুদ্ধ এবং তথ্য প্রাপ্তির ওপর বিধিনিষেধ সংবাদপত্রের স্বাধীনতা কমার অন্যতম প্রধান কারণ। এর উদাহরণ হিসেবে সংস্থাটি গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং লেবাননে সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলার কথা উল্লেখ করেছে। এই তালিকায় ইসরাইলের অবস্থান ১১৬তম।

প্রতিবেদনে বলা হয়, ১৮০টি দেশের মধ্যে ১১০টি অর্থাৎ ৬০ শতাংশেরও বেশি দেশ বিভিন্ন উপায়ে গণমাধ্যম কর্মীদের অপরাধী হিসেবে গণ্য করেছে। রাষ্ট্রীয় দমনপীড়নের প্রধান উদাহরণ হিসেবে উল্লেখযোগ্যভাবে ভারত (১৫৭তম), মিশর (১৬৯তম), জর্জিয়া (১৩৫তম), তুরস্ক (১৬৩তম) এবং হংকংয়ের (১৪০তম) উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

‘ট্রাম্প প্রণালি’ নাম দিয়ে হরমুজের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে ‘নতুন অধ্যায়’ শুরু হয়েছে: মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য মার্কিন পুতুল ঘাঁটি দায়ী: মোজতবা খামেনি

হিটলারের মৃত্যু ঘিরে যেসব প্রশ্নের উত্তর মেলেনি আজও

গাজাগামী নৌবহর থেকে ১৭৫ জনকে আটক করল ইসরাইল

ভারতের বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে নিহত ৭

লেবাননে ইসরাইলি ড্রোন ভূপাতিত

নৌঅবরোধের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার