হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের পাসপোর্টে নিজের ছবি সংযুক্ত করছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার বার্ষিকী উপলক্ষে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত সীমিত সংখ্যক পাসপোর্ট প্রকাশ করা হবে। একথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

ফক্স নিউজের প্রথম প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই পাসপোর্টগুলো প্রকাশ করা হবে।

প্রশাসনের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই পাসপোর্ট প্রদান শুরু হলে ‘যেকোনো মার্কিন নাগরিক’ এটা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

এই পাসপোর্টগুলো শুধুমাত্র ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতেই পাওয়া যাবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক প্রকাশিত পাসপোর্টের একটি নকশায় দেখা যায়, ট্রাম্পের ছবির চারপাশে স্বাধীনতা ঘোষণার লেখা ও মার্কিন পতাকা রয়েছে এবং সাথে আছে সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর।

সূত্র: বিবিসি

আরএ

যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

মার্কিন কংগ্রেস দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে যেসব সদুপদেশ দিলেন রাজা চার্লস

সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সাজা বাড়ালো দ. কোরিয়ার আদালত

গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ৫, মোট প্রাণহানি ৭২ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ইরানে ভারতের ‘চাবাহার স্বপ্ন’ কি শেষ?

দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ

বিদ্রোহীদের হাতে নিহত এক ভাই, আরেক জনকে মারল সেনাবাহিনী

হরমুজ সংকটে রাশিয়া কি ইরানের অর্থনৈতিক ভরসা হতে পারবে?

‘প্রার্থনা করি ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নতি না হোক’

যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক