হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বছরের পর বছর সুযোগ নিয়েছে ভারত: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ‘বন্ধু’ হলেও ভারত নিয়ে কড়া মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প বলেন, বছরের পর বছর ধরে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্য সুবিধা নিয়েছে এবং মার্কিন পণ্যের ওপর বিপুল শুল্ক আরোপ করেছে।

ওয়াশিংটন ও নয়াদিল্লি শিগগিরই একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে বলে আশাবাদ জানিয়েছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করার সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা একটি চুক্তিতে পৌঁছাব, কারণ আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করি। তিনি আমার একজন ভালো বন্ধু এবং আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে।’

বাণিজ্য চুক্তি আলোচনা সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘বছরের পর বছর ধরে ভারত যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়েছে... তারা আমাদের ওপর বিপুল শুল্ক আরোপ করেছে এবং বিনিময়ে কিছুই দেয়নি।’

ট্রাম্পের দাবি, তিনি শুধু সেই পরিস্থিতি উল্টে দিচ্ছেন। বলেন, ‘এখন পরিস্থিতি ঠিক তার উল্টো। আমরা এখন ভারত থেকে প্রচুর অর্থ উপার্জন করছি।’

অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শুরুতে একটি মার্কিন প্রতিনিধিদল ভারতে সফর করেছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা সহযোগিতা ও বাস্তববাদী মনোভাবের মধ্য দিয়ে হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

জার্মানিকে দায়িত্বজ্ঞানহীন ও ভণ্ড বললেন বাঘাই

অরুণাচলে সিলগালা করা হলো ১৫টি মসজিদ

ইউক্রেনের সঙ্গে চুক্তিতে ছাড় দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

হরমুজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওমান ও ইরান: আরাগচি

ভারতের মণিপুরে সন্ত্রাসী হামলায় নিহত ৩, বাড়িঘরে আগুন

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য