হোম > বিশ্ব

ইরানের সাইবার হামলায় অতিষ্ঠ যুক্তরাষ্ট্র

আল-জাজিরা

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ওপর ইরানি সাইবার আক্রমণের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমতাবস্থায় ইন্টারনেটে যুক্ত বিভিন্ন ডিভাইসে ইরান সমর্থিত সাইবার হামলার বিষয়ে নিজ দেশের বিভিন্ন সংস্থাকে সতর্ক করেছে মার্কিন সরকারের দুটি শীর্ষ সংস্থা।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং গোয়েন্দা সংস্থা এফবিআই যৌথভাবে এই সতর্কবার্তা জারি করে।

এফবিআইয়ের সাইবার বিভাগের সহকারী পরিচালক ব্রেট লিথারম্যান এক বিবৃতিতে জানান, ইরানি সাইবার গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের মূল অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে। এই হামলায় জড়িতদের চিহ্নিত করা, তাদের অপতৎপরতা থামানো এবং শাস্তির মুখোমুখি করতে এফবিআই প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, নতুন এই যৌথ নির্দেশনার মাধ্যমে অনলাইন নেটওয়ার্ক সুরক্ষায় নিয়োজিত ব্যক্তিরা ক্ষতিকর সাইবার কার্যক্রম দ্রুত চিহ্নিত করতে পারবেন। এতে করে নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করা সম্ভব হবে এবং মার্কিন নাগরিকদের দৈনন্দিন প্রয়োজনীয় সেবায় ইরানি সাইবার হামলার সুযোগ কমে আসবে।

এএম

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন