হোম > বিশ্ব

যে দুই ফিলিস্তিনি চিকিৎসককে মুক্তি দিচ্ছে না ইসরাইল

বন্দি বিনিময়ের চুক্তি

আতিকুর রহমান নগরী

যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের চুক্তি হলেও গাজায় ইসরাইলি অভিযানের সময় আটক দুই ফিলিস্তিনি চিকিৎসককে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। এই দুই চিকিৎসকের একজন হলেন শিশু বিশেষজ্ঞ ডা. হুসসাম আবু সাফিয়া। অপরজন হলেন, মারওয়ান আল-হামস।

সাম্প্রতিক যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের যে চুক্তি হয়েছে, তার আওতায় সাফিয়ার মুক্তির বিষয়টি আলোচনা হলেও ইসরাইল তাতে সম্মত হয়নি বলে সিএনএনকে জানিয়েছেন হামাসের একজন কর্মকর্তা।

২০২৪ সালের ডিসেম্বরে গাজার কামাল আদওয়ান হাসপাতালের ওপর চালানো অভিযানের সময় রোগীদের পাশে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর ইসরাইলি বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং মারধর করে। সেই সময়ের ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপে ভরা রাস্তা পার হচ্ছেন তিনি, পরনে একটি সাদা চিকিৎসকের অ্যাপ্রোন।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ডা. সাফিয়াকে ‘সন্দেহভাজন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার’ অভিযোগে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয়নি এবং তিনি দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটক রয়েছেন।

জুলাই মাসে ডা. সাফিয়ার আইনজীবী ঘায়েদ গনেম কাসেম জানান, ইসরাইলের বেরুচটিগটে ওফার কারাগারে আটক অবস্থায় ডা. সাফিয়া তার ওজনের এক-তৃতীয়াংশের বেশি কমেছে। এবং তাকে নিয়মিতভাবে মারধর করা হচ্ছে। চিকিৎসা সহায়তার অনুরোধ বারবার উপেক্ষা করা হয়েছে।

এদিকে গাজার রাফাহ এলাকায় আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালের পরিচালক এবং মাঠ পর্যায়ের হাসপাতালগুলোর তত্ত্বাবধায়ক ডা. মারওয়ান আল-হামসকেও মুক্তি দিচ্ছে না ইসরাইল। জুলাই মাসে তাকে সাদা পোশাকধারী ইসরাইলি বাহিনী অপহরণ করে।

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা (পিসিএইচআর) জানায়, ২১ জুলাই রাফাহর একটি ক্যাফেতে সশস্ত্র চারজন ব্যক্তি ঢুকে গুলি চালায়। এতে দুই ফ্রিল্যান্স সাংবাদিক নিহত হন এবং আহত অবস্থায় হামসকে ধরে নিয়ে যাওয়া হয়। এসময় তারা একটি ডকুমেন্টারির শুটিং করছিলেন।

ইসরাইল এখনো তার গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি এবং তার বর্তমান অবস্থান অজানা।

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ