হোম > বিশ্ব

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ধ্বংসাবশেষের অদেখা কিছু ছবি

আমার দেশ অনলাইন

ইসফাহান প্রদেশে মার্কিন বিমানের ধ্বংসাবশেষের একটি ছবি

ইরানের ইসফাহান প্রদেশে মার্কিন বিমান উদ্ধার অভিযানের পর ধ্বংস হয়ে পড়া বিমান ও হেলিকপ্টার ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শাহরেজা শহরের কাছে পারজান নামের ছোট একটি গ্রামের বাসিন্দারা জানান, রোববার গভীর রাতে হঠাৎ আকাশে বিমান ও হেলিকপ্টারের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় জোরালো বিস্ফোরণ ও গোলাগুলি।

গ্রামের এক কৃষক জানান, রোববার মধ্যরাতের পর থেকেই আকাশে চক্কর দিতে থাকে বিমানগুলো। কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে ও সারারাত গুলির শব্দ চলতে থাকে। পরে সেখানে দুটি মার্কিন সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান এবং অন্তত দুটি হেলিকপ্টারের পোড়া ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। সোমবার বিকালে ইরানের সেনাবাহিনী ও পৌরসভার কর্মীদের ঘটনাস্থল পরিষ্কার করতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের দাবি, একটি জটিল উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ইরান ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমানের দুই পাইলটকে উদ্ধার করা।

অভিযানে অংশ নেয় চারটি বোমারু বিমান, ৬৪টি যুদ্ধবিমান, ৪৮টি ফুয়েলিং ট্যাংকার ও ১৩টি উদ্ধার বিমানসহ ১৫৫টি বিমান। যুক্তরাষ্ট্র জানায়, অভিযানের সময় উড্ডয়নে ব্যর্থ হওয়ায় তারা নিজেরাই হেলিকপ্টার ও পরিবহন বিমানগুলো ধ্বংস করে দেয়। শত্রুপক্ষের হামলায় এগুলো ধ্বংস হয়নি।

অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তাদের বাহিনী অভিযানের সময় দুটি সি-১৩০বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে।

ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম যুলফাঘারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত উদ্ধার অভিযানটি ছিল একটি প্রতারণামূলক পরিকল্পনা, যা দক্ষিণ ইসফাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দরে পরিচালিত হয়। ভূপাতিত একটি বিমানের পাইলট উদ্ধারের অজুহাতে এ অভিযান চালানো হলেও ইরানের সশস্ত্র বাহিনী তা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরানি সামরিক কর্মকর্তা জানান, অভিযানের সময় তার এক সহকর্মী নিহত হন। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমাদের বাহিনী ঘটনাস্থলে গেলে হামলার মুখে পড়ে। আমার সহকর্মী সেখানেই নিহত হন। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। ভারী যন্ত্রপাতির সাহায্যে বড় ধ্বংসাবশেষ সরানো হচ্ছে এবং ছোট অংশগুলো পরিষ্কার করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়া একটি বেসামরিক গাড়িও হামলার মুখে পড়ে, যদিও যাত্রীরা প্রাণে বেঁচে যান। সূত্র: দ্য গার্ডিয়ান

ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫১ হাজার নিখোঁজ, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

পরীক্ষায় নকলে যেভাবে সাহায্য করছে এআই স্মার্ট গ্লাস, ব্যবহারের শীর্ষে এশিয়া

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

আসন্ন নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের ইতি ঘটাতে পারে

গাজা ইস্যুতে মোদির নীরবতা নিয়ে কঠোর সমালোচনায় সোনিয়া গান্ধী

সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ইরানে পণ্য খালাস আবার শুরু

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

ভারতে ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা দিলেন শুভেন্দু

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত, আহত ১৩

লেবানন-ইসরাইল চুক্তিকে স্বাগত জানাল জার্মানি