হোম > বিশ্ব

সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলা সুস্পষ্ট যুদ্ধাপরাধ: লেবাননের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে বর্ণনা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। ইসরাইলি হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি দক্ষিণ লেবাননে সাংবাদিকদের লক্ষ্য করে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

সালাম বলেছেন, সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা, উদ্ধারকারী দলকে তাদের কাছে পৌঁছাতে বাধা দেওয়া এবং তাদের পৌঁছানোর পর একই স্থানে পুনরায় হামলা চালানো ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’।

তিনি বলেন, সাংবাদিকেরা যখন তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন, তখন তাদের ওপর এ ধরনের হামলা এখন আর এই অঞ্চলে বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ‘পরিকল্পিত পদ্ধতিতে’ পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে।

বুধবার দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি ভবনে ইসরাইলের বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন আমাল খলিল। পরে তাকে সেখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান