হোম > বিশ্ব

ভুল করে ইহুদি যুবককে গুলি করল ইসরাইলি সেনাবাহিনী

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট মনিটর।

পশ্চিম তীরের উত্তরে কালকিলিয়ার পূর্বে কেদুমিম বসতিতে ভুল করে এক ইহুদি যুবককে গুলি করেছে দখলদার ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি গণমাধ্যম প্রথমে জানিয়েছিল, কেদুমিম বসতিস্থলের কাছে একটি জ্বালানি স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এরপর সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি সেনাবাহিনী।

পরবর্তী প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তিটি ২৩ বছর বয়সী একজন ইসরাইলি ইহুদি যুবক। সেনারা তাকে ছুরিকাঘাতের অভিযোগে সন্দেহের বশবর্তী হয়ে ঘটনাস্থলেই গুলি করে।

মিডল ইস্ট মিনটরের প্রতিবেদনে এসেছে, আহত ব্যক্তির প্রাথমিক পরিচয় স্পষ্ট হওয়ার আগেই ইসরাইলি বাহিনী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানা যায়নি।

ইসরাইলের সরকারি রেডিও পরে জানিয়েছে যে, সেনাবাহিনী কেদুমিম বসতিস্থলের কাছে ভুল করে একজন বসতি স্থাপনকারীকে গুলি করেছে, সেই সাথে তারা আরো বলেছে, পূর্ববর্তী প্রতিবেদন অনুযায়ী কোনো ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি।

ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্যে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান

মোদিকে ‘সন্ত্রাসী’ বললেন কংগ্রেস সভাপতি

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে ‘পূর্ণ সমর্থন’ জানাল চীন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

বুধবার ইসলামাবাদে পৌঁছাতে পারেন জেডি ভ্যান্স