হোম > বিশ্ব

ফিলিস্তিনের পাশে যুক্তরাষ্ট্র, ইসরাইলকে হুমকি দিলেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে একটি বিল পাস করেছে ইসরাইলের পার্লামেন্ট। ইসরাইলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব বিশ্বসহ বিভিন্ন দেশ। এমনকি এর বিরোধিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, ইসরাইল যদি পশ্চিম তীরকে সংযুক্ত করে তাহলে, যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে তেলআবিব। খবর বিবিসির।

টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি, পশ্চিম তীর ইসরাইলে সংযুক্ত হবে না।’

ইসরাইলের পার্লামেন্টে ফিলিস্তিনের পশ্চিম তীরকে সংযুক্ত করতে একটি বিল পাস হয়। বিলটি আইনে পরিণত হওয়ার জন্য আরো তিন ধাপে ভোট হবে।

ইসরাইলের এ পদক্ষেপের সমালোচনা করেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিও।

ইসরাইল সফর শেষে ভ্যান্স এই পদক্ষেপকে ‘অত্যন্ত বোকা রাজনৈতিক কৌশল’ বলে অভিহিত করেছেন। এছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্র রুবিও সতর্ক করে দিয়ে বলেন, পশ্চিম তীর সংযুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে হুমকির মুখে ফেলবে।

পার্লামেন্টে এই বিল অনুমোদনের মাধ্যমে রাজনৈতিক বিরোধীরা নেতানিয়াহু সরকারকে বিপত্তিতে ফেলতে চাইছে বলে মনে করে লিকুদ পার্টি। নেতানিয়াহু এই বিল পাসকে বিরোধীদের ইচ্ছাকৃত রাজনৈতিক উষ্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

আরএ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

ভারতের ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ শেখ বংশীয় মুসলিমদের নাম

সহিংসতা হলেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে জার্মানির আইনমন্ত্রী

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে কাজ করবে যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস