হোম > বিশ্ব

‘পোড়ামাটি নীত’ ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে না: লেবাননের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ‘পোড়ামাটি নীতি’ ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে না। ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফা আলোচনার আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

এর আগে, লোকজনকে সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেয় ইসরাইল। এর পরপরই দক্ষিণ লেবাননজুড়ে নতুন করে হামলা চালাচ্ছে তেল আবিব।

সালাম বলেন, ‘এই পরিস্থিতিতে লেবানন ও লেবাননের জনগণকে রক্ষার জন্য আমরা সচেতনভাবে ও দায়িত্বের সঙ্গে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর তা হলো আলোচনার পথ।’

পোড়ামাটি নীতি হলো একটি চরম ধ্বংসাত্মক সামরিক কৌশল। ইংরেজিতে যাকে বলা হয় ‘Scorched-Earth Policy’। কোনো বাহিনী পিছু হটার সময় বা শত্রুর অগ্রযাত্রা ঠেকাতে এই কৌশল অবলম্বন করে। এর মূল লক্ষ্য হলো, শত্রুপক্ষ যেন ওই এলাকার কোনো সম্পদ, খাদ্য বা অবকাঠামো নিজের সুবিধার্থে ব্যবহার করতে না পারে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত

নেপালের বিপর্যয় ভবিষ্যতের বৈশ্বিক দুর্যোগের সতর্কবার্তা, কমছে পাহাড়ি ভূখণ্ডের স্থিতিশীলতা